রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এমদাদুল হক (২২) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক (২২) উপজেলার ক্ষুদ্রজামিরা গ্রামের রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন ডাল মিলের শ্রমিক এমদাদুল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী থানার ওসি সুধীর বাবু বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
