ভ্যালেন্সিয়ার কাছে পয়েন্ট হারাল ম্যানইউ

দিবালার হ্যাটট্রিকে জিতল রোনালদোহীন জুভেন্টাস

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১০:০৯
ভ্যালেন্সিয়ার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন রোনালদো। সে কারণেই সুইজারল্যান্ডের দল ইয়াং ভয়েজের বিপক্ষে মাঠে নামতে পারেননি। তবে এজন্য জুভেন্টাসকে মোটেও বেগ পেতে হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার হ্যাটট্রিকে মঙ্গলবার রাতে ইয়াং ভয়েজকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।
 
প্রথমার্ধে দুই গোল করেন দিবালা। আর ৬৯ মিনিটে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। এটি ইতালি চ্যাম্পিয়নদের মৌসুমের শুরুতে টানা নবম জয়। ১৯৩০-৩১ মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় টানা ৮ জয়ে মৌসুম শুরুর রেকর্ড ছিল জুভেন্টাসের। এই জয়ে নিজেদের সেই রেকর্ড ভাঙল দলটি।    
 
সবশেষ সাত মৌসুমে জুভেন্টাস সিরি এ’ শিরোপা জিতেছে। তবে দলটি ২০১৫ ও ২০১৭ সালে ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেনি। মৌসুমের শুরুতে রোনালদোকে দলে নিয়ে ১৯৯৬ সালের পর এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা করছে দলটি| এ অবস্থায় রোনালদোর অনুপস্থিতিতে দিবালার এই দুর্দান্ত পারফরমেন্স সত্যি দলটির জন্য আশা জাগানোর মতো কিছু।
 
ম্যাচের পঞ্চম মিনিটে লিওনার্দো বানুচ্চির দেয়া বল থেকে ভলির সাহায্যে প্রথম গোল করেন দিবালা। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৯ মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর ক্রস থেকে পাওয়া বল থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দিবালা।
IMG0
এইচ গ্রুপে দিনের অপর ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এতে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে জুভেন্টাস রয়েছে গ্রুপের শীর্ষে। অপরদিকে চার পয়েন্ট নিয়ে ম্যানইউ দ্বিতীয় এবং এক পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার অবস্থা তৃতীয় স্থানে। আর ইয়াং ভয়েজ পয়েন্টশূন্য অবস্থায় রয়েছে চতুর্থ স্থানে।
 
ইত্তেফাক/কেআই