আয়াক্সে হোঁচট বায়ার্নের

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১০:৫৪
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আয়াক্সের কাছে হোঁচট খেল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে দু’দলের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
 
খেলার চতুর্থ মিনিটে ম্যাটস হামেলসের গোলে বায়ার্ন এগিয়ে যায়। ২২ মিনিটে আয়াক্সের পক্ষে নুসায়ের মাজরাওই সমতা ফেরাতে সক্ষম হন।
 
অ্যালিয়াঞ্জ এরিনায় আগের দুটি ম্যাচে অগসবার্গ ও হার্থা বার্লিনের বিপক্ষে জয়বঞ্চিত থাকার পর বায়ার্ন জয়ের সন্ধানে ছিল। সেই লক্ষ্য নিয়ে খেলতে নেমে আরিয়েন রবেনের ক্রসে চার মিনিটেই হামেলসের গোল এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ২২ মিনিটে মাজরাওইর গোলে সমতা ফেরার পর সেই আশা ভঙ্গ হয়।
 
এদিকে দিনের ই গ্রুপে দিনের অপর ম্যাচে ১০ জনের বেনফিকা ৩-২ গোলে হারিয়েছে এইকি এথেন্সকে। শুরুতেই ২-০ গোলে পিছিয়ে গিয়ে ২-২ গোলে সমতা ফিরিয়েছিল গ্রিসের দলটি। কিন্তু সেই সমতা রক্ষা করতে পারেনি তারা।
 
ই গ্রুপে এখন আয়াক্স ও বায়ার্নের পয়েন্ট সমান চার করে। তবে গোল ব্যবধানে আয়াক্স এগিয়ে থাকায় রয়েছে শীর্ষে। আর দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। অপরদিকে তিন পয়েন্ট নিয়ে বেনফিকা রয়েছে তৃতীয় স্থঅনে। কোন পয়েন্ট ছাড়া এইকে এথেন্সের অবস্থান তলানিতে।
 
ইত্তেফাক/কেআই