সিএ’তে সাদারল্যান্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন রবার্টস

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৪:৩৮
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হিসেবে জেমস সাদারল্যান্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন কেভিন রবার্টস। গত জুনে পদত্যাগ করেন সাদারল্যান্ড। আগামী ২৫ অক্টোবর নির্বাহী কমিটির সভায় সাদারল্যান্ডের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। তখনই নিউ সাউথ ওয়েলসের সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটারের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ কার্যকর হবে।
 
গত বছর বোর্ড-খেলোয়াড় দ্বন্দ্বের সময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন রবার্ট। ৪৬ বছর বয়সী রবার্ট ২৩টি প্রথম শ্রেণির ও ১৮টি ঘরোয়া ওয়ানডে ম্যাচ খেলেছেন।  
 
খেলোয়াড়ী জীবন সমাপ্তের পর অস্ট্রেলিয়াভিত্তিক একটি বহুজাতিক ক্রীড়া পোষাক নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ছিলেন রবার্টস। পরবর্তীতে তিনি ক্রীড়া সামগ্রী নির্মাতা ব্র্যান্ড আদিদা’র গ্লোবাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১২ ও ২০১৫ সালেও সিএ’র বিভিন্ন দায়িত্ব পালন করেন।
 
ইত্তেফাক/কেআই