১৪টি প্রশ্নের উত্তর দিয়ে এক কোটি টাকা জিতে নিলেন বিনীতা জৈন। `কন বানেগা ক্রোড়পতি'র ১০ম সিজনের প্রথম কোটিপতি তিনি।
বিনীতার কাহিনী এখানেই শেষ নয়। ভারতের আসামের গুয়াহাটির এই বাসিন্দা জানান, ২০০৩ সালের ফেব্রুয়ারি তার স্বামী ব্যবসার কাজে বাইরে চলে যান। কিন্তু আর ফিরে আসেননি তিনি। পরে জানা যায়, তার স্বামীকে নাকি অপহরণ করা হয়েছিল। শেষপর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
এরপর বিনীতা একটি কোচিং সেন্টার খুলে পড়ানো শুরু করেন। যাতে তার এক ছেলে ও এক মেয়েকে বড় করার খরচ জোগাতে পারেন। এভাবেই তার দিন চলে যাচ্ছিল। চলতি বছর কন বানেগা ক্রোড়পতিতে অংশ নেন।
এই কাহিনী শুনে অমিতাভ বচ্চন বলেন, বিনীতার মতো মানুষের জন্যই তিনি প্রতিদিন এগিয়ে চলার রসদ পান।
IMG0
ইত্তেফাক/জেডএইচ
