কমলনগরে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৫:৫৯
কমলনগরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন এবং এ উপলক্ষে র‌্যালি করা হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন। 
 
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা স্কুল কলেজের কয়েক’শ ছাত্র/ছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে ভিডিও ভিজ্যুয়লে বিটিবিতে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়। 
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন। সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াছিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরলরেন্স ইউনিয়নের চেয়ারম্যান  মাস্টার নূরুল আমিন, সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, কমলনগর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, শিক্ষা কর্মকর্তা এহছানুল হক, মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন। 
 
সুসজ্জিত মেলায় ৫০টি স্টল অংশগ্রহণ করেছে। মেলার আয়োজক কর্তৃপক্ষ জানায়, স্টল সমূহ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শন ছাড়াও মেলা চলাকালীন তিন দিন সরাসরি নাগরিক সেবা প্রধান করবে বিভিন্ন দপ্তর। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত উন্নয়ন চিত্র প্রান্তিক পর্যায়ে তুলে ধারার প্রয়াসে এবং দেশের নাগরিকদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে এ মেলার আয়োজন।
 
ইত্তেফাক/জেডএইচ