ভারতকে হারাতে দরকার আর ২৬ রান

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৬:০৬
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশকে ১৭৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত। সেই লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশের যুবারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৭ রান। জয়ের জন্য দরকার মাত্র ২৬ রান।
 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের বোলারদের সম্মিলিত বোলিং তোপে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় ভারত। জাসাভি জাইসওয়াল সর্বোচ্চ ৩৭ রান করেন।
 
এছাড়া সামির চৌধুরী ৩৬, অনুজ রাওয়াত ৩৫ ও আয়ুশ বাধুনি ২৮ রান করেন। বাকি ব্যাটসম্যানদের মধ্যে অজয় গাঙ্গাপুরাম (১৭) ছাড়া কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি।
 
বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম তিনটি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী রিশাদ হোসাইন ও তৌহিদ রিদয় দুটি করে উইকেট নিয়েছেন।
 
ইত্তেফাক/এসআর