গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে বৃহস্পতিবার তিন দিনব্যাপী উন্নয়ন মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ভিডিওতে বড় পর্দায় এ উপলক্ষে দেশব্যাপী ভিডিও কনফারেন্সে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।
পরে গাইবান্ধার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অনুরূপভাবে জেলার সাত উপজেলায় একই সঙ্গে এই উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজিজুল, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ৭৯টি স্টল খোলা হয়েছে। এছাড়া মেলায় ফ্রি ওয়াই-ফাই জোনের ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
