জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে শেষ হয়। তারপর সেখানে আলোচনা সভা অনুষ্টিত হয়।
ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, টিএইচও ডা: শামস উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, কৃষি ব্যাংক ব্যাবস্থাপক এম এম শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, ওসি তদন্ত নব গোপাল দাশ, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমূখ।
পরে উন্নয়ন মেলার ৩৭টি স্টল পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদসহ নেতৃবৃন্দ।
ইত্তেফাক/নূহু
