বিআইটিএফে রিজেন্ট এয়ারওয়েজের ছাড়

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ২১:০৩
৮ম বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা-বিআইটিএফ উপলক্ষে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ১২টি রুটে টিকেট মূল্যে ১২ শতাংশ ছাড় দিচ্ছে বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই মেলার অন্যতম স্পন্সরও রিজেন্ট এয়ারওয়েজ।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া জানান, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কলকাতা, দোহা, দাম্মাম ও মাসকাট আন্তর্জাতিক রুট এবং চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ রুটে টিকেটের মূল দামের উপর এই ছাড় দেয়া হচ্ছে।
 
এ ছাড়া বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজও দিচ্ছে সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ। ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দর ট্রান্সফারসহ ভ্রমণের নানা সুবিধা আছে হলিডে প্যাকেজে। এছাড়া, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন সহজ কিস্তিতে এই টিকেট ও প্যাকেজ কিনতে পারবেন। টিকেট কিংবা প্যাকেজ কেনার জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে।
 
ইত্তেফাক/নূহু