ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারত। প্রথম দিন শেষে ভারতীয় দলের সংগ্রহ ৩৬৪, ৪ উইকেটের বিনিময়ে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ভারতীয় ক্রিকেট দল।
অভিষেকেই সেঞ্চুরি করে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে তুলে পৃথ্বী। এরপর আর তেমন ঝুঁকিতে পড়তে হয়নি ভারতকে। প্রথম দিনে ৪টি উইকেট হারালেও বেশ শক্ত অবস্থানে ভারত।
ভারতের হয়ে এখন পর্যন্ত প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৩৪ রান করেছেন পৃথ্বী। চেতেশ্বর পূজারা করেছেন ৮৬, লোকেশ রাহুল ০ ও অজিঙ্কে রাহানে ৪১ রান। প্রথম দিন শেষে ৭২ রান নিয়ে ক্রিজে আছেন অধিনায়ক বিরাট কোহলি, অপর প্রান্তে রিশব প্যান্টের সংগ্রহ ১৭।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের পক্ষে ১ টি করে উইকেট নেয় শ্যানম গ্যাব্রিয়েল, শেরম্যান লুইস, দেবেন্দ্র বিশু, রোস্তন চেজ।
ইত্তেফাক/এসআর
