জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির ২০১৮-২৯ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবুজ রায়হান এবং সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের মাহিদুল ইসলাম মাহিন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যালয়ে 'জবি ডিবেটিং সোসাইটি নির্বাচন ২০১৮-২০১৯' অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফল শেষে ১৫ সদস্যের এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, নির্বাচন কমিশনার ও সহকারি প্রক্টর ড. মাস্তফা কামাল, কাজী নাসির উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার জিয়াউর রহমান এবং মডারেটর সুমন কুমার মজুমদার।
ইত্তেফাক/নূহু
