‘মা আমার জীবনের মুকুট, তাই সমাবর্তন হ্যাটটা মায়ের। আব্বা সারাজীবনই আগলে রেখেছেন সব আঘাত থেকে, তাই গাউনটা আব্বার ঘামেভেজা শরীরটাতেই বেশি মানায়।’
সমাবর্তন উপলক্ষে বাবা-মাকে শ্রদ্ধা জানিয়ে এসব কথা নিজের ফেসবুকে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালি উল্লাহ।
ছবি দিয়ে তিনি আরো লিখেন, ‘আর আমি বাকি জীবনটা এভাবে যেন মধুর এ ভার নিতে পারি।’
শেষে তিনি লিখেন, ‘ভাইটাকে প্রচণ্ড মিস করছি।’
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন হবে। এই সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ২১ হাজারের বেশি গ্র্যাজুয়েট নিবন্ধিত হয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ইত্তেফাক/জেডএইচ
