মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পায় র্যাব। সেখানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
র্যাব ৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম গনমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল থেকে র্যাব এবং পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। ইতোমধ্যে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম রওনা দিয়েছে। তারা আসলে র্যাব বাড়ির ভেতরে ঢুকবে।
ইত্তেফাক/ইউবি
