বিয়ের পর বোল্ড লুকে শুভশ্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১০:৪২
সম্পূর্ণ বাঙালি রীতি মেনে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গত মে মাসে বিয়ের পিঁড়িতে বসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের পর এত দিন পর্যন্ত তেমন কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি শুভশ্রী।  
 
বিয়ের পর থেকে মিডিয়ায় তাকে ঘিরে তেমন সমালোচনাও হয়নি।  তবে এবার একটি ছবি পোস্ট করে সেই সমালোচনা উসকে দিলেন শুভশ্রী। 
 
গত ৩০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি সাদা-কালো ছবি পোস্ট করেন এই নায়িকা। যেখানে তিনি ধরা দিয়েছে বোল্ড অবতারে।
IMG0
ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘নিজের মতো করে সুন্দর হও।’ অর্থাৎ নায়িকা বার্তা দিয়েছেন, সৌন্দর্যের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। তাই বাহ্যিক নয়, ভিতরের সৌন্দর্যই আসল। কে কী বললেন, সেটা মনে না রেখে নিজের মতো সুন্দর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
 
ইত্তেফাক/এসজেএ/ইউবি