রাশিয়ার কাছ থেকে ৫৪৩ কোটি ডলারের বিনিময়ে পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চলেছে ভারত। শুক্রবার নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক বৈঠকের সময় এবিষয়ে একটি সামরিক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর করে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়লো ভারত।
রাশিয়ার সঙ্গে চুক্তি করলে মার্কিন নিষেধাজ্ঞার শিকার হতে পারে বলে আগেই ভারতকে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। সে হুমকি উপেক্ষা করে চুক্তি স্বাক্ষর করেছে ভারত।
সরকারি সূত্র জানিয়েছে, আজ স্থানীয় সময় ১১ টায় ভারতের ল্যান্ড সিস্টেমের যুগ্ম সচিব ও রাশিয়ার রোসোবোরোনেক্সপোর্টের মহাপরিচালকের মধ্যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৪ মাসের মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর সরবরাহ শুরু হবে।
সব মিলিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা-সহ ২০টি বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। -দ্য হিন্দু
ইত্তেফাক/ জেআর
