সালমান পাকিস্তানপন্থী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২১:৫২
সালমান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। এই শিল্পীর অভিযোগ সালমান খান 'পাকিস্তানপন্থী'।
 
ভারতীয় এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, সালমান খান তার ছবিতে পাকিস্তানি গায়কদের বেশি করে সুযোগ দেন। সালমানের কারণে বলিউডে এক নতুন যাত্রার শুরু হয়েছে। আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি যেমন। এজন্য অন্য পরিচালক ও প্রযোজকেরাও পাকিস্তানি গায়কদের দিয়ে গান গাওয়াচ্ছেন।
 
তিনি আরও বলেন, এসব কারণে ভারতীয় গায়কেরা দিন দিন বলিউডে কম সুযোগ পাচ্ছেন। একপ্রকার হুমকি হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটি।
 
তবে এখন পর্যন্ত এ ব্যাপারে মুখ খুলেননি বলিউড সুপারস্টার সালমান খান।
 
ইত্তেফাক/এসআর