ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১১:৫৭
ভুটানকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার এই জয় ছিনিয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল।
 
ম্যাচে একটি করে গোল করেছেন সানজিদা খাতুন, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রাণী সরকার ও শামসুন্নাহার।
 
আগামী রবিবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। গ্রুপ পর্বে দলটিকে ২-১ গোলে হারিয়েছিল শামসুন্নাহার-কৃষ্ণারা।
 
ইত্তেফাক/জেডএইচ