রাজধানীর শান্তিনগরে এক তরুণ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত তরুণের নাম নাইমুজ্জামান কৌশিক (১৮)। কৌশিক শান্তিনগরের পীরসাহেব গলির বাসিন্দা এবং ঢাকা কলেজের ছাত্র বলে জানা গেছে।
পরিবার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী শান্তিনগরের পীর সাহেব গলির নিজ বাসায় নিজের ঘরে ফ্যানের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
কৌশিক কি কারণে আত্মহত্যা করেছে তা কেউ ধারণা করতে পারছে না। তবে অনেকে ব্যাপারটিকে প্রেম ঘটিত বলে মনে করছে।
বিস্তারিত আসছে...
ইত্তেফাক/নূহু
