টুইটারকে বিদায় জানালেন সোনম কাপুর

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৫:৪৬
সাময়িক সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে বিদায় জানালেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তিনি আজ শনিবার এই ঘোষণা দেন।
 
৩৩ বছর বয়সী এ অভিনেত্রী টুইটারে বেশ সক্রিয় ছিলেন। ব্যক্তিগত জীবনের অনেক কিছু শেয়ার করতেন টুইটারে। হুট করে টুইটার থেকে নিজেকে সড়ে নেওয়ার হতবাক তার ভক্তকূল।
 
তিনি বলেন, টুইটার ইদানিং বেশ নেতিবাচক প্রভাব ফেলছে। তবে ঠিক কি কারণে তিনি টুইটার থেকে বিদায় নিলেন বিস্তারিত কিছু জানাননি।
 
টুইটার থেকে বিদায় নেওয়ার পূর্বে তিনি তার ভক্তদের শান্তি ও ভালবাসা জানান। তিনি বলেন, আমি সাময়িক সময়ের জন্য টুইটার থেকে বিদায় নিলাম। সবার জন্য শান্তি ও ভালবাসা।
 
তবে সোনম কাপুর ঠিক আবার কবে টুইটারে ফিরছেন কি আদৌ আর ফিরছেন না কিছু জানাননি।
 
ইত্তেফাক/এসআর