ইনজুরির কারণে এশিয়া কাপের মাঝ পথ থেকে ছিটকে পড়েছিলেন সাকিব আল হাসান। এর পর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও নেই তিনি। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ায় উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন চিকিৎসা করতে। তাই ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে ঠিক কবে নাগাদ মাঠে ফিরছেন সাকিব?
এব্যাপারে সাকিব জানান, মূল যে অস্ত্রোপচারটা করার কথা, সেটা হলে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগে। সাধারণত ৬ সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যায়। ২ সপ্তাহ অতিরিক্ত হাতে রাখা হয়। তাহলে তো বিপিএলের বেশ আগেই ফিট হয়ে যাবো।
২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। এরপরেই আসবে উইন্ডিজ। এই দুই সিরিজে সাকিব থাকছেন না, সেটাই আগেই জানা গেছে। তবে বিপিএলের আগে ফিট হয়ে যাবেন বলে আশা এই বিশ্বসেরা অলরাউন্ডারের।
ইত্তেফাক/এসআর
