কোটালীপাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৬:৫৯
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ বাবুল তালুকদার (৫০) ও মো. হেমায়েত হাওলাদার (৫৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার উত্তরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত বাবুল তালুকদার উপজেলা নওয়াদা গ্রামের মৃত শহর আলী তালুকদারের ছেলে ও মো. হেমায়েত হাওলাদার গচাপাড়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গ্রেপ্তারকৃত বাবুল তালুকদার ও মো. হেমায়েত হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছে। শনিবার গাঁজা বিক্রির সময় ৫০গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ