তনুশ্রী দত্তের অভিযোগকে মিথ্যা বললেন নানা

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৯:৩৯
তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন বলিউড পরিচালক নানা পাটেকর। খবর এনডিটিভির। 
 
তিনি আজ শনিবার মুম্বাইয়ের এক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, মিথ্যা মিথ্যাই, তনুশ্রী মিথ্যা বলেছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানতে চাইলে নানা বলেন, সময় হলে সবকিছু জানানো হবে।  ৬৭ বছর বয়সী এ পরিচালক আগামী ৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। 
 
সম্প্রতি তনুশ্রী দত্ত এক টেলিভিশন সাক্ষাৎকারে নানা পাটেকরের বিরুদ্ধে ১০ বছর আগের যৌন হেনস্থার অভিযোগ করেন। এনিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় বলিউড অঙ্গনে।
 
ইত্তেফাক/এসআর