সবজি খেয়েই দিন কাটে কোহলির!

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:০৫
শরীর ফিট রাখতে শুধু সবজি খেয়েই দিন কাটছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। দীর্ঘ ৪ মাস ধরে বিরাট মাছ, মাংস কিছুই খান না। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 
 
শরীরে মেদ জমতে না দেওয়ার জন্য গত পাঁচ বছর ধরে খাবারের প্রতি কঠোর নিয়ম কানুন মেনে চলছিলেন বিরাট। তবে সম্প্রতি একেবারে নিরামিষভোজী হয়েছেন তিনি।
 
বিরাটের এক বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানায়, কোহলি গত ৪ মাস ধরে কোন আমিষ খাবার গ্রহণ করছেন না। এতে করে নাকি বিরাটের শক্তি অনেক বেড়েছে। হজম শক্তিও নাকি আগের থেকে বেশি।
 
অন্যদিকে অনেক আগে থেকেই নিরামিষাশী বিরাটের সহধর্মিণী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এতে করে নাকি অনেক সুবিধাই হয়েছে বিরাটের জানিয়েছে ওই সূত্র।
 
ইত্তেফাক/এসআর