ইংল্যান্ড দলের সাবেক ফুটবলার ও চেলসির অধিনায়ক জন টেরি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অ্যাস্টন ভিলা থেকে বিদায় নেয়ার পর কোন ক্লাব পাননি ৩৭ বছর বয়সী এই ফুটবলার।
এ অবস্থায় নিজ ইনস্টাগ্রামে এই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন টেরি। তিনি বলেন, ফুটবলার হিসেবে ২৩ বছর দুর্দান্ত সময় কাটানোর পর খেলা থেকে অবসরের জন্য এটাকেই সঠিক সময় মনে করছি।
ইংল্যান্ড দলের হয়ে ৭৮ ম্যাচ খেলেছেন টেরি। আর দুই দশক চেলসিতে সময় কাটানোর পর ২০১৭ সালে চেলসি ছাড়েন তিনি। দুই দশকে স্টামফোর্ড ব্রিজে পাঁচটি প্রিমিয়ার লিগ, পাঁচটি এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এছাড়া তিনি পাঁচটি লিগ কাপ ও ইউরোপা লিগ শিরোপাও জিতেছেন।
IMG0
এই সময়ে ৪৯২ ম্যাচ খেলে চেলসির সর্বকালের সেরা ম্যাচ খেলা ফুটবলার টেরি। ২০১৭-১৮ মৌসুমে চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলাতে যোগ দেন তিনি। গত মে মাসে ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচই ছিল পেশাদার ফুটবলে সবশেষ ম্যাচ। অ্যাস্টন ভিলার সঙ্গে এক বছরের চুক্তি শেষ হওয়ার পর গত মাস থেকে আর কোনও ক্লাব ছিল না তার।
ইত্তেফাক/কেআই
