দৌলতপুরে বিএনপির ৪ কর্মী গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৬:৪৭
কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার অভিযোগে বিএনপির ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেপ্তারের পর পেট্রোল বোমা, ককটেল ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার জগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলাম (৪২) তেলিগাংদিয়া গ্রামের জাফর শেখ (৪৫) হৃদয়পুর গ্রামের আমিরুল ইসলাম (৪৫) ও ছাতারপাড়া গ্রামের সাবেদ আলীকে (৪৫)।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি পেট্রল বোমা, ১০টি ককটেল, ১টি হাসুয়া, ১টি রামদা, ১টি করাত উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নাশকতার দায়ে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ