জবিতে যৌন নিপীড়ন বিরোধী সমাবেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:৩৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যৌন নিপীড়ন বিরোধী সচেতন সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হয়।
 
সমাবেশে বক্তারা, নারীদের প্রতি সকল বৈষম্য, নিষ্ঠুরতা, যৌন হয়রানি ও নিপীড়নসহ সকল ধরণের সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলা এবং মূল্যবোধের অবক্ষয়, মাদকাসক্তি, মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে সকল ধরনের নির্যাতন মুক্ত নারী-পুরুষের সমতাপূর্ণ সুস্থ মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
 
সমাবেশে সংগঠনের প্রকাশনা উপ-পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক সারাবান তহুরার সভাপতিত্বে লিগ্যাল অ্যাডভোকেসির পরিচালক মাকসুদা আখতার লাইলী, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগর, সুত্রপুর থানা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আবু তাহের বকুল, ঢাকা মহানগর লিগ্যাল এইডের সম্পাদক শামিমা আফরোজ আইরীন ও জবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রনিয়া সুলতানা ঝুমুর বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/বিএএফ