নতুন করে আরও সমস্যায় ক্রিশ্চিয়ানো রোনালদো। ধর্ষণের একটি মামলা ইতিমধ্যেই ফেঁসে রয়েছেন বিশ্ব ফুটবলের এই তারকা। এবার সেই তালিকায় যোগ দিলেন আরও তিনমহিলা। তারাও রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুললেন।
২০০৯ সালে লাস ভেগাসের হোটেলে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ক্যাথরিন মায়োরগা। সাময়িকভাবে সেই মামলা বন্ধ হয়ে গেলেও আবার নতুন করে স্থানীয় পুলিশ সেই মামলা শুরু করেছে।
ক্যাথরিনের আইনজীবী ‘দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে একই অভিযোগ এনে আরও তিনজন মহিলা তার সঙ্গে যোগাযোগ করেছেন।
ক্যাথরিনের আইনজীবী লেসলি স্টোভাল বলেন, একজন মহিলা রোনালদোর বিরুদ্ধে একই রকম অভিযোগ এনেছেন, যেমনটা ক্যাথরিন এনেছিলেন।
মহিলার অভিযোগ এক পার্টির পর হোটেলের ঘরে তাকে ধর্ষণ করা হয়েছিল। অন্য একজনের দাবি, তিনি সেই সময় রোনালদোকে আঘাত করেছিলেন। আর একজন জানিয়েছেন, তার সঙ্গে রোনালদো গোপন চুক্তি।
ক্যাথরিনের ওই আইনজীবী আরও জানান, তিনি সব অভিযোগ খতিয়ে দেখছেন। সঙ্গে এর প্রমাণও যাতে বৈধ হয় তা সংগ্রহের চেষ্টা করছেন।
ইত্তেফাক/এসআর
