চিতলমারীতে মঙ্গলবার নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাঠাদুরা গ্রামের হেকমত শিকদারের স্ত্রী সাদিয়া বেগম (৫৫) রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে কে বা কারা গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়।
এলাকাবাসী তাকে মৃত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
