দীপিকা ও রণবীরের বিয়ে নিয়ে এখনো ধুয়াশা রয়ে গেছে। আগামী নভেম্বরে তারা গাঁটছড়া বাঁধছেন, এমন খবর ভারতীয় মিডিয়ায় প্রকাশ হলেও এখনো কিছু বলেননি বলিউড এই দুই তারকা।
তবে রণবীর ও দীপিকাকে প্রায় এক সঙ্গে দেখা যাচ্ছে। সম্প্রতি দিল্লিতে একটি সামিট সেরে মুম্বাই ফিরেছেন এই জুটি। হাত ধরে বিমানবন্দর থেকে বেরনোর সময় পাপারাত্জিদের কবলে পড়েন।
এরপর দীপিকাকে গাড়িতে বসিয়ে দেন রণবীর। গাড়ি ছাড়ার আগে প্রকাশ্যেই একে অপরকে চুম্বন করেন এই জুটি। দীপিকা চলে যাওয়ার পর বিমানবন্দর ছাড়েন রণবীর। তাদের এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এদিকে বিয়ের আলোচনায় যে আদৌ খুশি নন, তা বুঝিয়ে দিয়েছেন রণবীর। এই নায়ক বলেন, আরে আমার বিয়ে সংক্রান্ত সব খবরই তো মিডিয়ার কাছে আছে। আমি তো মিডিয়া থেকেই জানতে পারি যে, আমার বিয়ে কবে। এমনকি একটা ট্যাবলয়েডে তো কোন রঙের শেরওয়ানি পরে বিয়ে করব, সেটাও লিখেছে।
#deepikapadukone #ranveersingh ❤️❤️
A post shared by Viral Bhayani (@viralbhayani) on Oct 5, 2018 at 2:25pm PDT
ইত্তেফাক/জেডএইচ
