হাতি নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন বাবুল। গত কয়েকদিন ধরে তিনি তার প্রচারণায় হাতি ব্যবহার করে চমক সৃষ্টি করেছেন।
মঙ্গলবার সকালে বিশাল আকৃতির একটি হাতির দেহে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলের নির্বাচনী ব্যানার ঝুলিয়ে ওই হাতির সুরের মাধ্যমে পৌর শহরের বন্দর বাজারের দোকানী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
IMG0
এর আগে বাবুল চলচ্চিত্র অভিনেতাদের নিয়ে বানারীপাড়া ও উজিরপুরে গণসংযোগ ও পথসভা করে নির্বাচনী প্রচারণায় বাড়তি আমেজ সৃষ্টি করেন। তার এ ব্যতিক্রমধর্মী প্রচারণা এলাকাবাসী,দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বেশ উপভোগ করছেন।
ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বাঙালীর কাছে নির্বাচন হচ্ছে একটি উৎসবের মতো। আগামী নির্বাচন উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হবে। তাই নির্বাচনকে উৎসবমুখর করে তুলতে প্রচার-প্রচারণায়ও ভিন্নতা আনা হয়েছে।
IMG1
ইত্তেফাক/জেডএইচ
