নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে বরিশালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার মিটার অবৈধ জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, বুধবার দিনব্যাপি অভিযান চালিয়ে ইলিশ শিকারের সময় বরিশালের মুলাদী উপজেলায় ১০ জন, হিজলায় ২ জন ও বরিশাল সদর থেকে ২ জনকে আটক করা হয়।
এসময় ৫ হাজার মিটার অবৈধ জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মধ্যে আটক ১৪ জনকে বিভিন্ন মেয়াদে (সর্বোনিম্ন ১ মাস ও সর্বোচ্চ ১বছর) কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। পাশাপাশি জালগুলো ধ্বংস ও মাছগুলো এতিম-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
ইত্তেফাক/কেকে
