প্রাথমিক পর্যায়ে থাকা নতুন উদ্যোক্তাদের জন্য ‘ইম্প্যাক্টর’ প্রোগ্রাম উন্মোচন করেছে তরু ইন্সিটিটিউট অব ইনক্লুসিভ ইনোভেশন। নতুন উদ্যোক্তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা সফলভাবে রূপান্তর কিংবা সামাজিক প্রভাবের পাশাপাশি ব্যবসায়িক উদ্দেশ্য পরিচালনা করতে ৮ মাসব্যাপী চলবে প্রোগ্রামটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর থেকে ‘ইম্প্যাক্টর’ প্রোগ্রামে অংশ নিতে অনলাইনে নিবন্ধন শুরু হয়। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোনো উদ্যোক্তার কাছে যখন কোনো ধারণা থাকে, তখন তিনি জানেন না যে কি পদক্ষেপ নিয়ে হবে। আর তার এই ধারণাটিকে ব্যবসায় রূপান্তর করতে কাজ করবে ‘ইম্প্যাক্টর’। উদ্যোক্তাদের সফল হওয়ার পথে প্রতিটি পদক্ষেপ কিভাবে নিতে হবে সে ব্যাপারে সহায়তা করবে প্রোগ্রামটি।
কঠোর যাচাই-বাছাইয়ের পর মোট ১০টি ইম্প্যাক্টরকে নির্বাচন করা হবে ৮ মাসের নিবিড় পর্যবেক্ষণে। যাতে করে তারা তাদের পণ্য বা সেবাগুলোকে ব্যবসায়িক রূপ দিতে পারে এবং সঠিক নেতৃত্ব দিয়ে তা এগিয়ে নিয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত অংশগ্রহণকারীরা উক্ত প্রোগ্রামের আওতায় ধাপে ধাপে পুরস্কৃত হওয়ার সুযোগ পাবে। পরামর্শ দেওয়া ছাড়াও প্রতিটি উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন প্রদান করা হবে।
আগ্রহীরা ‘ইম্প্যাক্টর’ প্রোগ্রামে অংশ নিতে চাইলে http://impactor.toruinstitute.com/apply/ গিয়ে নিবন্ধন করতে পারবেন।
ইত্তেফাক/জেডএইচ
