সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে রজব আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রজব আলী সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিন মণ্ডলের ছেলে।
সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা জানান, বুধবার গভীর রাতে প্রতিবেশী হারানের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজনসহ রজব আলীও আগুন নেভাতে এগিয়ে আসে। আগুন নিভিয়ে বাড়ি যাওয়ার পথে রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়।
ইত্তেফাক/বিএএফ
