ফোন রিসিভ না করা ও ফেসবুকে স্ট্যাটাস শেয়ারের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাবির হল শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। মারধরের শিকার ওই দুইজন বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর বিচার চেয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
মারধরের শিকার দুইজন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা মুহসীন হলের বাসিন্দা হাসান আল মানজুর ও এফ রহমান হলের বাসিন্দা নুরুল আফসার। বুধবার দিবাগত রাত ১০-১১টার দিকে দুই হলের গেস্টরুমে তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠে।
এ বিষয়ে মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বলেন, আমরা ঘটনার তদন্তে আবাসিক শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। অপরদিকে নুরুল আফসারকে সংবাদের লিংক শেয়ারের কারণে গালিগালাজ এবং লাঠি দিয়ে বুকে আঘাত করে ছাত্রলীগের রাকিব।
ইত্তেফাক/অারকেজি
