পাইকগাছাতে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও ভৌতিক বিল এবং ইনচার্জ নূর আলম কর্তৃক গ্রাহকদের সঙ্গে দুর্ব্যাবহারের খবর গত ৬ই অক্টোবর ইত্তেফাকে প্রকাশ হয়। এরপর দৌঁড়ঝাপ শুরু করেছেন অভিযুক্ত নূর আলম। সংবাদ প্রকাশরে পর পল্লী বিদ্যুতের এ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
জানা যায়, বেশ কিছু দিন ধরে পাইকগাছা এলাকায় বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে। সেই সঙ্গে আছে ভৌতিক বিল। ফলে এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। এ ছাড়া অনুসন্ধানে নেমে জানা যায়, অবৈধ পয়সায় পাইকগাছার বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক খুঁটিতে মিটার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যা অত্যন্ত ঝকিপূর্ণ।
এদিকে ইত্তেফাকে খবর প্রকাশে নড়েচড়ে বসে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্ধর্তন কর্মকর্তারা। ৯ অক্টোবর সন্ধ্যায় পল্লী বিদ্যুতের দুইজন উর্দ্ধতন কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে যান।
ইত্তেফাক/নূহু
