মাঠে ঢুকে কোহলিকে চুমু দেওয়ার চেষ্টা

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৭:১৯
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট চলছে। দিনের ১৫ তম ওভার তখন। হঠাৎ দেখা গেল, বাউন্ডারি লাইন থেকে দৌঁড়ে আসছেন এক ভক্ত। ছুটে যাচ্ছিলেন বিরাট কোহলির দিকে।
 
সামনে তখন কোহলির কাছেই দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পান্থ। তারা কিছু বুঝে ওঠার আগেই বিরাট কোহলিকে জড়িয়ে ধরতে দেখা যায় ওই বিরাট ভক্তকে। এরপর তিনি সেলফি তোলার চেষ্টা করেন। তারপর  তিনি কোহলির গালে চুমু দেওয়ার চেষ্টা করলে গাল সরিয়ে নেন বিরাট।
 
এ ঘটনায় প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা বলয় ভেঙ্গে কেমন করে মাঠে ঢুকল এক ভক্ত। তবে ওই ভক্তকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা।
 
ইত্তেফাক/এসআর