ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াডের বাছাইপর্ব অনুষ্ঠিত

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৯:২২
ইংরেজি মাধ্যম স্কুল ‘একাডেমিয়া’ আয়োজিত ৭ম ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৮ প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর একাডেমিয়া স্কুলের নিজস্ব ৮টি ক্যাম্পাসের নয়টি পরীক্ষা কেন্দ্রে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
 
বাছাই পর্বে ঢাকা ও ঢাকার বাইরের সেরা ৩৭টি ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় ৩৫০০ শিক্ষার্থী অংশ নেন। ক্লাস ওয়ান থেকে ’এ’ লেভেল পর্যন্ত সব ক্লাসের ছাত্র-ছাত্রীরাই অংশ নিয়েছেন বাছাইপর্বে। বাছাইপর্বে অংশ নেয়া ৩৫০০ শিক্ষার্থীর মধ্যে সেরা ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।  
 
৭ম ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৮ এর চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হবে ২৬  অক্টোবর। বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), মাদানি এভিনিউ, গুলশানের স্থায়ী ক্যাম্পাসে এটি হবে। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া প্রত্যেককেই সম্মাননা সার্টিফিকেটের পাশাপাশি বিশেষ পুরস্কার দেয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি
 
ইত্তেফাক/জেডএইচ