রংপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২০:১৭
রংপুরে মাসুদ বাবু নামের এক যুবকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোটুকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
অভিযুক্ত মাসুদ বাবু একই গ্রামের মাওলানা জাহেদুল ইসলামের ছেলে।
 
গৃহবধূর স্বামী রবিউল ইসলামের অভিযোগে জানা যায়, মাসুদ বাবু ওই গৃহবধূর স্বামী রবিউলের চাচাতো ভাই। বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী বাড়ির পার্শ্বে যায়। সুযোগ বুঝে মাসুদ বাবু তার স্ত্রীকে ছুরি দেখিয়ে নির্জন স্থান নিয়ে গিয়ে ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে রবিউলের ছোট ভাই রুবেল এগিয়ে আসলে রুবেলকেও ছুরি নিয়ে ধাওয়া করে মাসুদ। পরে ওই গৃহবধূর শাশুড়ি মাসুদকে বকাবাকি করলে মাসুদ গৃহবধূর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালি দেয়।
 
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার হলে শুক্রবার সকালে এক সালিশি বৈঠকের আয়োজন করে। সেখানেও মাসুদ ও তার পরিবারের পক্ষ থেকে কেউ না আসায় বৈঠক পণ্ড হয়ে যায়।
 
সরজমিনে মাসুদ বাবুর বাড়িতে গেলে তার বাড়িতে মা, ভাই ও তার স্ত্রীকে পাওয়া গেলেও মাসুদকে পাওয়া যায় নি।
 
এ বিষয়ে মাসুদের মা বলেন, ইচ্ছা করে তারা এ ঘটনা ঘটিয়েছে। আমার ছেলে নির্দোষ। আমার ছেলে কোন দিনও এ ধরণের কাজ করতে পারে না।
 
গৃহবধূর স্বামী রবিউল জানান, মাসুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/বিএএফ