গায়েবি মামলার পর গণগ্রেপ্তার: রিজভী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০৩:৫০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলীয় নেতাকর্মীদের নামে ‘গায়েবি মামলা’ দায়ের করার পর পুলিশ গণগ্রেপ্তার শুরু করেছে।
 
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ কথা বলেন। 
 
রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী গায়েবি মামলার পর এখন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে পাইকারীহারে গ্রেপ্তার শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলা দায়েরের তামাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, নয় বছর, দুই বছর ও এক বছর আগে মৃত ব্যক্তিদের নামেও মামলা দেওয়া হয়েছে। এই মামলা থেকে রেহাই পাননি দীর্ঘদিন থেকে হাসপাতালের বেডে পড়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত রোগীও।
 
এ সময় রিজভী ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়েরও সমালোচনা করেন। তিনি বলেন, ২১ আগস্ট বোমা হামলার রায় আওয়ামী লীগ নির্দেশিত রায় সেটি খুব সহজেই জনগণ উপলব্ধি করছে। এই রায়ের পক্ষে জনগণের কোনো সাড়া না পেয়ে ক্ষমতাসীন দলের লোকেরা উদ্ভ্রান্তের মতো কথা বলছেন।
 
ইত্তেফাক/এমআই