সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস চালু

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:১৮
সিলেট বিভাগে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূর্তি বলেন, সু-সময়ে এবং দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে। ভারত ও বাংলাদেশের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বিরাজ করছে।
 
ভিসা জটিলতা সম্পর্কে তিনি বলেন, সিলেটে ভারতীয় নতুন সহকারী হাই কমিশন অফিস চালু হয়েছে। এর ফলে সিলেটের জনগণ দ্রুত সময়ের মধ্যে ভিসা সেবা পাবেন। তিনি ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে যৌথ উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
 
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ভারতে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সকল মুক্তিযোদ্ধাদের জন্য ভারতে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা ঘোষণা করেছে ভারত সরকার।
 
তিনি গত শুক্রবার সিলেটে নতুন সহকারী হাই কমিশন অফিসের উদ্যোগে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার নাগরিকদের সম্মানে আয়োজিত মতিবিনময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
 
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূর্তির সহধর্মিনী মিসেস কৃষ্ণমূর্তি, এ্যাসিসটেন্ট সেকশন অফিসার মাহেন্দ্রা চৌধুরী, সেকেন্ড সেক্রেটারী গ্রিরিশ পুজারী, সিলেটে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এটাচী সঞ্জিপ কুমার, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাাষ্ট্রিজ এর সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, বাংলা ভারত মৈত্রী সমিতির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট বার এসোসিয়েনের সাবেক সভাপতি এডভোকেট ই. ইউ আহমদ শাহীন, জেমস লিও ফার্গুসন, চিত্তরঞ্জন দেব, ১২জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার নাগরিক।
 
ইত্তেফাক/নূহু