সিরাজগঞ্জ জেলার বিদ্যাপীঠ শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাহজাদপুরের আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহুরুল হক দুলালের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রূপান্তরিত শাহজাদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, দাতা সদস্য মামুনুর রশিদ লিয়াকত, প্রধান শিক্ষক এসএম সাইফুল ইসলাম।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এ আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/জেডএইচ
