চ্যানেল নাইন আয়োজিত ‘পাওয়ার ভয়েস’র মাধ্যমে স্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠেন সজল। তারপরই বিভিন্ন অ্যালবামে দেখা গেছে এই কণ্ঠশিল্পীকে। তারই ধারাবাহিকতায় দর্শক-শ্রোতাদের সামনে নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে এলেন তিনি।
গানটির শিরোনাম ‘আলতা রাঙা পায়’। এটি লিখেছেন ইমদাদ সুমন। সুর করেছেন মাসুম। সংগীত পরিচালনা করেছেন অরন্য আকন। মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক। নতুন এ গানটির মডেল হয়েছেন ঝিনুক।
গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে সজল বলেন, ‘আগে গানটির অডিও প্রকাশ করি। শ্রোতাদের কথা ভেবে এটির মিউজিক ভিডিও করেছি। গানটি আমার ভীষণ পছন্দের। আশাকরি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।’
ইত্তেফাক/বিএএফ
