বিদেশ সফরে পুরো সময় জুড়ে স্ত্রীদের সঙ্গে রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) আবেদন করেছিল বিরাট কোহলি। কিন্তু বিরাটের সেই আবেদনকে পাত্তাই দিল না ভারতীয় বোর্ড।
যদিও একটি সূত্র জানায়, আবেদনটি করার জন্য বিরাটকে বোর্ডের পক্ষ থেকে বলা হয়। এই সিদ্ধান্তের জন্য সময় চেয়েছিল বিসিসিআই। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল বিদেশ সফরে পুরো সময় জুড়ে স্ত্রীদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না কোহলি- রোহিতেরা। এজন্য পূর্বের নিয়ম অনুযায়ী চলতে হবে বিরাটদের।
পূর্বের নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেটাররা বিদেশ সফরে সর্বোচ্চ ১৫ দিন স্ত্রীদের সঙ্গে করে রাখতে পারবেন পাবেন। তবে বোর্ডের নিয়ম অনুসারে এই সময় পরিবর্তন হয়।
বর্তমানে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল।
ইত্তেফাক/এসআর
