লিওনেল মেসিকে নিয়ে আবার বিস্ফোরক মন্তব্য করলেন ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনা। তিনি বলেন, খেলার আগে মেসি ২০ বার বাথরুমে যায়। সম্প্রতি ম্যাক্সিকোর 'লা অ্যান্টিমা প্যালাব্রা' টিভি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
তিনি ওই টিভি অনুষ্ঠানে বলেন, সে মাঠে নেতৃত্ব বুঝে নিতে চায়। কিন্তু সতীর্থদের সঙ্গে কথা বলার চেয়ে মেসি প্লে ষ্টেশনে ভিডিও গেম খেলতে বেশি পছন্দ করে।
তিনি আরও বলেন, এটা নিয়ে আমার জন্য কথা বলা কঠিন। আপনি এমন একটা মানুষকে নেতা বানাতে পারবেন না যে ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায়। ক্লাবের মেসির এক আর আরজেন্টিনার মেসি আরেক রকম। সে নেতৃত্বের জন্য কখোনই উপযোগী না।
এর আগেও মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ম্যারাডোনা। তখন তিনি বলেন, মেসি চাপ নিতে পারেনা, তাকে অধিনায়কত্ব দেওয়ার কোন মানে হয় না। এছাড়া আমি মনে করি মেসির উচিৎ আর্জেন্টিনা দল থেকে অবসর নেওয়া।
সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন লিওনেল মেসি। জাতীয় দলের কোন খেলায় তিনি অংশগ্রহণ করছেন না।
ইত্তেফাক/এসআর
