বলিউডে চলছে 'হ্যাশট্যাগ মিটু'র ঝড়। বলিউড পাড়ার তারকাদের পর এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ এক কর্মকর্তার বিরুদ্ধে এল যৌন হেনস্থার গুরুতর অভিযোগ।অভিযুক্ত ওই কর্মকর্তার নাম রাহুল জোহরি। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রধান নির্বাহী।
নারীদের নিয়ে কাজ করেন ভারতীয় এমন একটি সংস্থাকে ভুক্তভোগী ওই মহিলা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
ভুক্তভোগী ওই নারী সংস্থাকে বলেন, রাহুল আমার সাবেক সহকর্মী। এ সময় সে আমার সঙ্গে সব সময় সু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করত। প্রায় নিয়মিত আমার খোঁজ খবর নিত। আমাকে কফি খাওয়ার প্রস্তাব দিত। কিন্তু সেগুলো ছিল বিরক্তিকর।
তিনি আরও অভিযোগ করে বলেন, চাকরি দেওয়ার কথা বলে একসময় সে আমার সঙ্গে যৌন হয়রানি করে। যেটি আমার জীবনে এখনো কষ্ট দেয়।
তবে এ পর্যন্ত রাহুল জোহরির পক্ষ থেকে কোন মন্তব্য আসেনি।
ইত্তেফাক/এসআর
