‘ব্লু-হোয়েল’ গেমের পর এবার নতুন করে ইন্টারনেট জগতে ঝড় তুলছে ‘পিইউবিজি’ গেম। ভারতে ‘পিইউবিজি (প্লেয়ার আননোন’স ব্যাটেলগ্রাউন্ডস)’ গেমে আসক্ত হয়ে মা-বাবা ও বোনকে হত্যা করেছে সুরজ সারনাম বার্মা (১৯) নামে এক কিশোর। বুধবার ভারতের নয়াদিল্লিতে এ নৃশংস ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সুরজ সারনাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন গেইম ‘পিইউবিজি’ আসক্ত হয়ে পড়ে সে। এ থেকে প্রথমে বাবা মীথিলেশ, মা সিয়া এবং বোনকে হত্যা করার পর ঘরের সব কিছু ভাঙচুর করে।
বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় দিল্লি পুলিশ।
পুলিশ জানায়, বাবা-মা ও বোনকে হত্যা করার পর সুরজ সারনাম বার্মার কোনো অনুশোচনা নেই।
ইত্তেফাক/বিএএফ
