চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০১:১৯
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য গত ২৭ জুন, ১০ সেপ্টেম্বর ও সর্বশেষ গত ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে। ওই কমিটির সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের ডাক দেওয়া হয়। দাবি আদায়ের লক্ষ্যে তারা আজ শনিবার বিকাল ৪টা ৩০মিনিট থেকে শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান চলবে।
 
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস কর্মসূচি চলাকালীন বলেন, মেধাকে বয়সের ফ্রেমে বন্দি করে রাখা যায় না। মেধার সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজ, রাষ্ট্রকে উন্নত থেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। বয়স এক্ষেত্রে বাধা হতে পারে না।
 
এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের অন্য যুগ্ম-আহ্বায়ক শিহাব, যুগ্ম আহ্বায়ক মারজুক হোসেন, রিপা ইসলাম, মারজুক হোসেন, বিশ্বাস বিনয়, বিজিত শিকদার, ইউসুফ জামিল, নকিব, শাহাবুদ্দিন শিহাব প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি