দ্বিতীয় ইনিংসে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৩৮
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে  ঘুরে দাঁড়ালেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দলটি ধুঁকছে। দলটি ৭০ রানে  ৬টি উইকেট হারিয়েছে। 
 
হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং এ নামা দলটি প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৩১১ রান তোলে। জবাবে ভারত করে ৩৬৭ রান সবকয়টি উইকেটের বিনিময়ে।
 
প্রথম ইনিংসে ৩০০ পেরোলেও দলটি দ্বিতীয় ইনিংসে শুরুতেই পড়ে বিপর্যয়ে। দলীয় শুন্য রানে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ৬ রানে হারায় দ্বিতীয় উইকেট। দলীয় ৭০ রান তুলতেই হারায় ৬ টি উইকেট। এই রিপোর্ট লিখা পর্যন্ত দলটির সংগ্রহ ৯৯, ৬ উইকেটের বিনিময়ে। ভারত থেকে ৪৩ রান এগিয়ে। 
 
ইত্তেফাক/এসআর