'বিগবস-১২'তম আসরের ইতিমধ্যে ২৬ দিন অতিবাহিত হয়েছে। গত বছরের পর্বগুলোর থেকে এবারের আসরে তেমন টিআরপি নেই বলেই জানিয়েছে একটি সূত্র।
তবে নতুন খবর হল এবারের আসরে অনুষ্ঠান চলাকালীন মেজাজ হারালেন বলিউড সুপারস্টার সালমান খান। মেজাজ হারানোর কারণ, অনুষ্ঠানের এক পর্যায়ে একপ্রকার হাতাহাতিতে লিপ্ত হন বিগবসে পারফর্ম করা সৃষ্টি রোধ এবং সাবা খান।
অনুষ্ঠানের এমন অবস্থা দেখে মেজাজ হারান দাবাং খ্যাত এ নায়ক। তিনি বলেন, আমি এমন অনুষ্ঠান চাই না। আমি এধরনের অনুষ্ঠান সঞ্চালনও করতে চাই না।
তিনি আরও বলেন, দরকার হতে পরবর্তীতে আমি এ ধরনের অনুষ্ঠান আর সঞ্চালন করবো না। সূত্র: বলিউড হাঙ্গামা।
ইত্তেফাক/এসআর
